যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহরের দয়াময়ী এলাকায় অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে জেলা প্রশাসন।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক মো. ইউসুফ আলী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ বিভিন্ন দপ্তর ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ উপলক্ষে কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ