দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সরকারি দফতর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ চাঁদপুরের সর্বস্তরের লোকজন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের মুক্তিযোদ্ধা সড়কে লেকের পাড়ে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। পরে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডিসিসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্য, চাঁদপুর নৌপুলিশ অঞ্চলের পক্ষে পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, পৌরসভার পক্ষে পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা পরিষদের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন সরদার।
পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে চাঁদপুর মেডিকেল কলেজ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরান বাজার ডিগ্রি কলেজ, হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয়, আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আক্কাছ আলী রেলওয়ে একাডেমি, শিক্ষা প্রকৌশল অধিদফতর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর প্রেসক্লাব, সাহিত্য একাডেমি।
সরকারি দফতরের মধ্যে শ্রদ্ধা নিবেদন করে সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, জেলা পরিবার পরিকল্পনা অধিফতর, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর, সদর উপজেলা প্রশাসন, সিআইডি চাঁদপুর জেলা, পিবিআই, রেলওয়ে পুলিশ, চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জেলা মৎস্য অধিদফতর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, এলজিইডি, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
সরকারি দফতরের মধ্যে আরও শ্রদ্ধা নিবেদন করে চাঁদপুর জেলা পরিবেশ অধিদফতর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর, প্রবাসী কল্যাণ ব্যাংক, জেলা মহিলাবিষয়ক অধিদফতর, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, জেলা খাদ্য বিভাগ, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট, বিআরটিএ, চাঁদপুর বিসিক, তথ্য ও প্রযুক্তি অধিদফতর, জেলা প্রাণিসম্পদ দফতর, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জেলা কৃষি বিপণন অধিদফতর, বিটিসিএল চাঁদপুর।
রাজনৈতিক দলের মধ্যে চাঁদপুর জেলা বিএনপি, জেলা মহিলা দল, নাগরিক ঐক্য, জেলা জাকের পার্টি, মাল্টি পার্টি এডভোকেসি ফোরামসহ (ম্যাফ) বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।
এ ছাড়াও শ্রদ্ধা নিবেদন করে চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিট, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, জেলা এনজিও সমন্বয় পরিষদ, এনজিও ফাউন্ডেশন, ব্যুরো বাংলাদেশ চাঁদপুর অঞ্চল, এডাব চাঁদপুর, সচেতন নাগরিক কমিটি (সনাক), বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশন, কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, চাঁদপুর প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, স্বেচ্ছাসেবী সংগঠন সাইরেন, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
এরপর সকাল ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।
বিজয় দিবস উপলক্ষে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ৩ দিনব্যাপী বিজয় মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি