মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহীন, সেক্রেটারি মো. মিজানুর রহমান, সদস্য মোশাররফ হোসেন বেলাল, মো. তানভীর রুবেল, আশরাফুল ইসলাম বাবু, শাহ আলম পালোয়ানসহ যুব ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ফাহিম মুনতাসীর, উপ-যুব প্রধান আশিকুল ইসলাম রিমন।
এছাড়াও দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের প্রধান মো. ইমন মিয়া, উপ-বিভাগীয় প্রধান মো. মাহিন উদ্দিন, তহবিল বিভাগের প্রধান মো. আজিম আহমেদ ও উপ-বিভাগীয় প্রধান মুনিয়া মাহিন উদিচিসহ অন্যান্য যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ