নরসিংদীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল সাড়ে ৮টায় নরসিংদী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত কুচকাওয়াজ, সালাম গ্রহণ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ আল-ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলার প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচি পালিত হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল