নেত্রকোনায় বিজয় দিবসের প্রথম প্রহরেই শহরের মগড়া নদীর পাড়ে বধ্য ভূমিতে নির্মিত স্থানীয় স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ। এরপর ভোরে দলীয়সহ প্রশাসনের আয়োজনে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও সকালে কুচকাওয়াজ, সাইকেল র্যালি, বিজয় মেলা, মুক্তিযুদ্ধের দুলর্ভ ছবি প্রর্দশণীসহ নানা আয়োজনের বিজয় দিবস উদযাপন করা হয়।
প্রথম প্রহরে সোমবার রাত ১২টা এক মিনিটের সময় সাতপাই স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা জাসদের নেতৃবৃন্দ, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সভাপতি এস এম মুসার নেতৃত্বে ফুল দেন নেতারা, রোজেল শিক্ষা পল্লীর অধ্যক্ষের নেতৃত্বে এবং নেত্রকোনা জেলা মার্কেট ইউনিটি, জেলা সাব রেজিস্টার কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজ নিজ কার্যালয় থেকে র্যালি করে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মঙ্গলবার সকালে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন কালেক্টরেট কার্যালয়ে নির্মিত শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে সাতপাই স্টেডিয়াম মাঠে বিভিন্ন বাহিনী ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ প্রদর্শিত হয়।
সকাল সাড়ে ১০টায় নেত্রকোনা শহরের পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়াতে বিজয় দিবসে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় পাবলিক হল মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এদিকে মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। শহীদ মিনারের উল্টো দিকে আর্ট গ্যালারিতে আবিদ হোসেন প্রিন্সের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এছাড়াও বাদ জোহর বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা। দুপুর ২টায় হাসপাতাল, জেলখানা, এতিমখানা ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খামার বিতরণ, বিকালে মোক্তারপাড়া মাঠে প্রীতি ফুটবল ম্যাচ, কিড্ডি কিংডম পার্কে শিশুদের বিনামূল্যে প্রদর্শন ও সন্ধ্যায় সরকারি বেসরকারি ভবনে আলোকসজ্জা করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত