মুন্সীগঞ্জের লৌহজংয়ে যথাযোগ্য মযার্দায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে সূর্যোদয়ের সাথে সাথে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলার গোয়ালীমান্দ্রা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ও উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুর সভাপতিত্বে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর পর্যায়ক্রমে লৌহজং থানা ও পদ্মাসেতু (উত্তর) থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, লৌহজং প্রেসক্লাব, লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা বিএনপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ মাঠে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে ও শরীরচর্চায় অশগ্রহণ করে।
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা ও যেমন খুশী তেমন সাজো, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও ফারজানা ববি মিতু, সহকারী কমিশনার (ভূমি) বাসিত সাত্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফাহমিদা লস্কর, কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল ইসলাম, নির্বাচন কর্মকর্তা জীবন ইবনে মাসুম, লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাব সভাপতি মাসুদ খান, লৌহজং প্রেসক্লাব সভাপতি মো. শওকত হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/জামশেদ