শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করেছে র্যাব। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে সাবিনাকে আটক করেন র্যাব-১১-এর সদস্যরা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র্যাব-১১ কুমিল্লা সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার (১৫ ডিসেম্বর) আটকের পর বিথিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুব্রত বাইনকে গত ৫ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, নেটওয়ার্ক ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে বিথির সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/কেএইচটি