নোয়াখালীতে বিজয় দিবস উপলক্ষ্যে ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ–কবিরহাটের মহামিলনমেলা হয়েছে। এই অনুষ্ঠানে গ্রাহকদের জন্য নতুন নিরাপদ ব্যাংকিং সেবা প্রদানের ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজনে জেলার সোনাইমুড়ীর বারগাঁও গ্রামের গ্রীণ পার্কে জমকালো আয়োজনে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। পরে রাত ৯টা পর্যন্ত নানা সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
ব্যাংকার্স ফোরাম কোম্পানীগঞ্জ-কবিরহাটের সভাপতি ও ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি এন্ড হেড অব বাঞ্চ মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে ও ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এসপিও ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সঞ্চালনায় মহামিলন মেলায় বক্তব্য রাখেন, ডাচ-বাংলা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি অ্যান্ড ম্যানেজার মো.আবুল কাসেম, যমুনা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এভিপি অ্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম প্রমূখ।
এ সময় বসুরহাট ব্যাক পিএলসির এফএভিপি ও শাখা ব্যবস্থাপক সত্যজিৎ পাল, ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার এফএভিপি ও শাখা প্রধান মোহাম্মদ এমদাদুল হকসহ ১৪০ জন ব্যাংকার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল