মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালের চিকিৎসকরা।
মঙ্গলবার দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এছাড়া সকল প্রকার পরীক্ষায় চল্লিশ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।
হরিরামপুর থেকে আসা এক ব্যাক্তি বলেন, ‘অনেকদিন ধরে ডাক্তার দেখাব বলে ভাবছিলাম। টাকার অভাবে দেখানো হয়নি। বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে আজ ডাক্তার দেখালাম। সকল পরিক্ষা করলাম অনেক কম দামে।’
আফরোজা বেগম জেনারেল হাসপাতালের ম্যানেজার (অপারেশন) দিলীপ কুমার মন্ডল বলেন, এই হাসপাতালে সকল প্রকার পরিক্ষার মূল্য কম। বিশেষজ্ঞ ডাক্তারের ফি কম। মহান বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যসেবা আরও দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। সকল ডাক্তারের চিকিৎসা সেবা ফ্রি করা হয়েছে। সেইসঙ্গে সকল প্রকার পরীক্ষায় চল্লিশ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। শত শত লোক চিকিৎসা সেবা নিচ্ছেন।