মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে দোয়া মাহফিল ও খতমে কোরআনের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং গুলিতে আহত ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় এই ব্যতিক্রমী ধর্মীয় কর্মসূচির আয়োজন করে সামাজিক ও মানবিক সংগঠন ‘হেল্পলাইন কমিউনিটি বাংলাদেশ’।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় পৌর মুক্তমঞ্চে ৩০ জন হাফেজ কোরআন খতম সম্পন্ন করেন। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত, দেশের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি এবং সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট গুলিতে আহত ওসমান হাদীর সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান বায়জিদ আহমাদ ফারদিন, সংগঠনের সভাপতি দেলোয়ার হোসাইন মাহদী, উপদেষ্টা ইব্রাহিম খান সাদাত, সমাজসেবক আবুল বাশার, সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্থান থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি প্রতিদিন/হিমেল