মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন ওরফে আনু মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বাঘড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়রা জানান, আনু মেম্বার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তিনি বাঘড়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।
শ্রীনগর থানার ডিউটি অফিসার এএসআই মো. হাবিব জানান, সাবেক মেম্বার আনোয়ার হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল