মুন্সীগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম) জেলার আইন-শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরেন।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম নিরপেক্ষতা, সততা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে জেলার সকল নাগরিকের নিরাপত্তা প্রদান, ট্রাফিক ব্যবস্থাপনা ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশ অব্যাহত রাখতে জেলা পুলিশের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিটির উপস্থিত সদস্য বৃন্দের পাশাপাশি জেলার সকল নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/জামশেদ