মাগুরায় রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করতে প্রতীকী ‘রাজাকার ঘৃণা চত্বর’ নির্মাণ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
বুধবার দুপুরে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রধান ফটকের সামনে এই ঘৃণা চত্বর তৈরি করা হয়।
কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ চত্বরে জুতা ও স্যান্ডেল নিক্ষেপ করেন। এ সময় তারা রাজাকারবিরোধী নানা স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সহযোগী দালাল ও রাজাকারদের প্রতি ঘৃণা প্রকাশ করতেই এই প্রতীকী স্তম্ভ নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের মানুষ কোনোভাবেই রাজাকারদের মেনে নেয় না এবং বর্তমান প্রজন্মও রাজাকারদের ঘৃণা করে।
তারা আরও বলেন, এই ঘৃণা চত্বরের মাধ্যমে রাজাকারদের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানানো হচ্ছে, যাতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশদ্রোহীদের ভূমিকা সম্পর্কে সচেতন থাকে।
বিডি-প্রতিদিন/সুজন