খাগড়াছড়ি-২৯৮ নম্বর সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি’র মনোনীত প্রার্থী। বুধবার দুপুরে ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বেদারুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে সাবেক স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান সমিরন দেওয়ান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ নিয়ে খাগড়াছড়িতে মোট দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জেলা নির্বাচন কর্মকর্তা সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল