বগুড়ায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রক্সি শেখ (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রক্সি শেখ বগুড়া সদরের এরুলিয়া শিলকিবান্দা এলাকার বাসিন্দা।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম মঙ্গলবার রাত ১১টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ রক্সি শেখকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গ্রেফতার আসামিকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি