গাজীপুরের শ্রীপুরে তালাবদ্ধ গুদাম থেকে ১৬ টন ভেজাল সার ও ভেজাল সার তৈরির কাঁচামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভেজাল সার তৈরির বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল সার তৈরির কাঁচামালসহ এ ভেজাল সার জব্দ করেন।
এসময় ভায়াডিন, বাসুডিন, গ্রোজিংক, জিংক প্লাস, গ্রোজিংক প্লাস, জিপসাম সার, ফরফুরান, রোটন ও ভেজাল জৈব সারসহ বিভিন্ন ধরনের ভেজাল সার তৈরির সরঞ্জাম জব্দ করেন। জব্দ করা ভেজাল সারের বাজার মূল্য প্রায় ১৮ লাখ টাকা।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ জানান, ভেজাল সার থাকার গোপন সংবাদে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের একটি তালাবদ্ধ গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন ধরনের ১৬ টন ভেজাল সার, ভেজাল সার তৈরির কাঁচামাল ও যন্ত্রাংশ জব্দ করে সীলগালা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে।
এ সময় উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুবুল আলম ও আফরোজা, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাল, উপ সহকারী কৃষি অফিসার হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম