ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নয়াদিগন্তের জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গণদাবী'র সম্পাদক গোলাম কিবরিয়া সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস (লিটু) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আরটিভি ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি গোলাম রহমান (আমার দেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক বিলাস দাস (প্রথম আলো) ও অর্থ সম্পাদক আতিকুর রহমান (বাংলাদেশ বেতার)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী শামসুর রহমান ইকবাল (বিটিভি ও বাসস), জালাল আহমেদ (মানবজমিন), মো. মোখলেছুর রহমান (জনকণ্ঠ), এমরান হাসান সোহেল (কালের কণ্ঠ), আফরিন জাহান নিনা (দেশ বার্তা)।
আগামী পহেলা জানুয়ারি ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।
বিডি-প্রতিদিন/জামশেদ