‘আতিথেয়তার শিক্ষা বাস্তবে প্রয়োগ’-এই স্লোগানে কুড়িগ্রামের শীতার্ত মানুষের মাঝে শনিবার দুপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বিশ্ববিদ্যালয়ভুক্ত ক্লাব ট্যুর ডি ফোর্স উদ্যোগে ৭ শতাধিক কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা। এ ছাড়া উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. শোয়েব উর রহমান (অনলাইন যুক্ত), থানার ওসি আব্দুল্লাহিল জামান, সাব-ইন্সপেক্টর নাদিম, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসাইন, জনপ্রতিনিধি ও আঞ্চলিক শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
ক্লাবের কোষাধ্যক্ষ আহাদ সিদ্দিক মানবিক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি দেশের নীতি নির্ধারণী কর্তৃপক্ষের কাছে একটি ন্যায়নিষ্ঠ অর্থনৈতিক মডেল বাস্তবায়নের প্রস্তাব জানান, যাতে দেশের মানুষ কখনও শীতবস্ত্রের জন্য ত্রাণ বা দানভিত্তিক সাহায্যের ওপর নির্ভরশীল না হয়।
বিডি-প্রতিদিন/আশফাক