পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি সহকারি পরিচালক আছাদুজ্জামান খান, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপকূলীয় মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মিজানুর রহমান, প্রতিবন্ধী মিলি বেগম ও জব্বার মুন্সি।
সভা শেষে শারীরিক প্রতিবন্ধী, অসহায়, দুস্থ-হতদরিদ্র, নদী ভাঙন ক্ষতিগ্রস্ত পরিবার ৪২ জনকে যাচাই-বাছাই করে ১ লাখ ৩৩ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাইনুল