বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়। এসময় মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ নিজে দোয়া ও মিলাদ মাহফিলের মোনাজাত পরিচালনা করেন।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ