বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা, মো. জসিম উদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এইচ. এম. আবুল বাশার, যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মোস্তফা মিয়াসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/এমই