বিএনপির প্রয়াত সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে রামপাল উপজেলা বিএনপি।
রবিবার (১১ জানুয়ারি) বিকেলে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে পেড়িখালী বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী, সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদার ও মো. মাসুদুর রহমান পিয়াল, যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া
আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব এস. এম. আলমগীর কবির বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, ছাত্রদলের আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ