সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শিবপুর ইউনিয়নের কনিকাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে বিএনপির দলীয় মনোনীত এমপি প্রার্থী ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার ত্যাগ, সাহসিকতা ও আপসহীন নেতৃত্ব দেশের মানুষ চিরদিন স্মরণ করবে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান। উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া ও কবির মহুরির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপ্পু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশ্রাফ হোসেন রাজু, নবীনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুজাম্মেল হক জালাল, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কামাল, প্রচার সম্পাদক তাজুল ইসলাম মনা, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইদ্রিস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুক্কুর খান, যুব বিষয়ক সম্পাদক জাবেদুল ইসলাম জাবেদ, পৌর বিএনপির সহ-সভাপতি ইলিয়াস আলী ও দেলোয়ার কমিশনার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলাল, সদস্য সচিব হাজী আবু কাউছার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, আসাদুজ্জামান বিপ্লব, অন্তত হীরা, আব্দুল্লাহ আল উদয়সহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। আলোচনা সভা শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ