বিএনপির চেয়ারর্পাসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকালে সদর উপজেলার রামরাইলন ইউনিয়ন বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ নুরুল ইসলাম। বিএনপি নেতা মামুন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ সভাপতি মো. জসিম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা, যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, রামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ ওলি, সাদেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
পরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা হাবীবুর রহমান।
বিডি-প্রতিদিন/জামশেদ