বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রেসক্লাবের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বেগম খালেদা জিয়াসহ দেশবাসীর জন্য দোয়া কামনা করা হয়।
দোয়া মাহফিলে মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিপি এডভোকেট তোতা মিয়া। এছাড়াও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/জামশেদ