খাগড়াছড়িতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে প্রতীকী অনশন শুরু হয়।
এ সময় বক্তারা অবিলম্বে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নে ১ :৪ অনুপাত অনুযায়ী ১২ গ্রেডভিত্তিক সর্বনিম্ন ৩৫ হাজার টাকা স্কেল নির্ধারণ, পে-স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ সাল থেকে তা কার্যকরের দাবি জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া সরকারি কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও সরকার কার্যকর কোনো উদ্যোগ নিচ্ছে না। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
বিডি-প্রতিদিন/তানিয়া