বগুড়ার নন্দীগ্রামে কুমিড়া পন্ডিতপুকুর মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৩টায় পন্ডিতপুকুর টাইগার ক্লাবের উদ্যোগে পন্ডিতপুকুর বাজার মাঠে বেলুন উড়িয়ে ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করা হয়। এর আগে দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
৩নং ভাটরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পন্ডিতপুকুর টাইগার ক্লাবের সভাপতি এসএম তৌফিকুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি তহিদুর রহমান শামীম চৌধুরী, এ কে আজাদ, বেলায়েত হোসেন আদর, আহসান বিপ্লব রহিম, কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, মাওলানা ফজলে রাব্বি তোহা, মো. আলাউদ্দিন সরকার, আব্দুল হাকিম, ইয়াছিন আলী, মো. আলেকজেন্ডার, কেএম শফিউল আলম সুমন ও মো. ইসকেন্দার মির্জা মিঠুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল