চুয়াডাঙ্গায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব শহরের সাহিদ গার্ডেনে এ দোয়ার আয়োজন করা হয়।
স্থানীয় তারকা হোটেল সাহিদ প্যালেসের আয়োজনে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেমিট্যান্স যোদ্ধা সিআইপি সাহিদুজ্জামান টরিক, সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মারুফ সারোয়ার বাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান।
দোয়া পরিচালনা করেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা জুনাইদ আল হাবিবী।
দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি