গাইবান্ধায় কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে কৃষি বিভাগ।
রবিবার (১৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম। এর আগে শনিবার দিবাগত রাত ১০টার দিকে জেলা শহরের কদমতলী এলাকা থেকে একটি অটোভ্যানসহ সারগুলো জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, জেলার সদর উপজেলার তুলসীঘাট বাজার থেকে সারগুলো কামারজানি বজারে নিয়ে যাওয়ার হচ্ছিল। পথে শহরের কদমতলী এলাকায় পৌঁছালে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় তারা সারবাহী অটোভ্যানটি আটক করে। পরে খবর পেয়ে সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ২০ বস্তা (ড্যাব) রাসায়নিক সারসহ অটোভ্যানটি জব্দ করে পাশ্ববর্তী খোলাহাটি ইউনিয়ন পরিষদে রাখেন।
গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম বলেন, অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় এসব সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল