বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার বিকেল ৪টার দিকে ঢাকার ধানমন্ডি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত বৃহস্পতিবার সকালে বরিশালে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নজরুল ইসলাম চুন্নু। পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ওই দিনই তাকে ঢাকার ধানমন্ডি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
বরিশালের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে নজরুল ইসলাম চুন্নু ছিলেন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করেছেন। পাশাপাশি একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা স্থানীয়ভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
তার মৃত্যুতে বরিশালের সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক অঙ্গন, মুক্তিযোদ্ধা পরিবারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন