মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে চুরি ও মাদক সংক্রান্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাম্প্রতিক চুরির ঘটনায় ভুক্তভোগীদের বক্তব্যও শোনা হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাইজুল ইসলাম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক বিএম মনোয়ার হোসেন এবং বিএনপি টঙ্গীবাড়ি উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিখন খান। বক্তারা অপরাধ দমনে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে পুলিশ প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং নিয়মিত নজরদারি জোরদার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/কেএ