প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও কাঞ্চন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রোকন মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহীন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সভাপতি আশরাফুল হক রিপন, রূপগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, ভোলাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, কাঞ্চন পৌর যুবদলের আহ্বায়ক মো. রাশেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো. ওসমানসহ কাঞ্চন পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ