দিনাজপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান স্মরণ করে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার বিকেলে দিনাজপুর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলখানা মসজিদের ইমাম মুফতি মাওলানা আশফাক উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব আহমেদ, আবু বক্কর সিদ্দিকী, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সদস্য মোস্তফা কামাল মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মণ্ডল বকুল, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান রেজাসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল