চুয়াডাঙ্গায় বিদ্যুৎ বিভাগের আবাসিক এলাকার একটি দ্বিতল ভবনের কক্ষ থেকে সাগর খান (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার আরামপাড়ার পরিত্যক্ত ওই ভবন থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তি সাগর খান কুষ্টিয়া জেলার বড় আইলচারা গ্রামের আনোয়ার খানের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই অনুজ কুমার সরকার বলেন, জরুরী সেবা ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। জানালা-দরজাবিহীন পরিত্যাক্ত ওই ভবনের দোতলার একটি কক্ষে লোকটি থাকতেন বলে আমরা জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে, অন্তত চারদিন আগে তিনি মারা গেছেন। ইতিমধ্যেই দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
চুয়াডাঙ্গা তিনি আরো বলেন, মারা যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত ও অন্যান্য প্রতিবেদন হাতে এলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি মাদকাসক্ত ছিলেন। রাতে একাই এখানে থাকতেন।
বিডি প্রতিদিন/এএম