মুন্সীগঞ্জের গজারিয়ায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান রতন।
মঙ্গলবার সকালে উপজেলার ভবেরচর বাজারে গজারিয়া প্রেসক্লাবে এ সভা আয়োজন করা হয়।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুজ্জামান রতন বলেন, ‘দলের প্রবীণ ও অসুস্থ নেতা আব্দুল হাইকে দেখতে না যাওয়া নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। সবাইকে দায়িত্বশীল ও সংযত বক্তব্য প্রদান ও ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সক্রিয় থাকতে হবে।’
এসময় গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইউকে সাংবাদিক ইউনিয়ন-এর সাংগঠনিক সম্পাদক ড. আতাউর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন জুয়েল, আমিরুল ইসলাম নয়ন, যুগ্ম সম্পাদক আজিজুল হক পার্থ, সিনিয়র সদস্য এস এম নাসির উদ্দিনসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই