দিনাজপুরের বিরলে গভীর রাতে উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে গণউপদ্রব ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে ৫২ ব্যক্তিকে অর্থদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের পাশে ধামইড় ইউনিয়নে একটি পার্কে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গণউপদ্রব বন্ধের জন্য নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাউন্ডবক্স বাজিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়েছে। এ অপরাধে প্রত্যেককে ৩ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। মোট অর্থদণ্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
জনসাধারণের কথা চিন্তা করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার এ ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।
বিডি-প্রতিদিন/এমই