শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরায় শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার মাগুরা শহরের ভায়না মোড়ে অবস্থিত আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ মাহাবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব ও মাগুরা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ