বরিশালের উজিরপুরে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, গাঁজা ও ধারালো অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার সানুহার গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি মাসুদ হাওলাদার (৪০), তিনি সানুহার গ্রামের বাসিন্দা। উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে একজন সন্ত্রাসী আটক হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৯২ পিস ইয়াবা, দুটি চাকু ও গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার আসামি হিসেবে মাসুদ হাওলাদারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানান, আটক মাসুদ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিকবার স্থানীয়রা সেনা ক্যাম্পে অভিযোগ করেছেন। তাকে আটক করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ