বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের লাশঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ আলী জুমজুম (১৫) ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা ওয়াহিদ শফিকের ছেলে।
বরিশাল সদর নৌ ফায়ার ষ্টেশনের ইনচার্য মো. সনাজ মিয়া বলেন, জুমজুম জাহাঙ্গীর নগর ইউনিয়নের বাসিন্দা আত্মীয়ের বাড়ীতে বেড়াতে এসেছে। বেলা সাড়ে ১২টার দিকে সমবয়সীদের সাথে নদীতে গোসল করতে আসে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, নদীর তীর থেকে খাড় ঢাল নেমে গেছে। যার কারনে নদীর তীরে নামার সাথে সাথে সাতার না জানায় স্রোতের টানে ঢালে পড়ে তলিয়ে গেছে। খবর পেয়ে তাদের তিনজন ডুবুরী সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে তার সন্ধান পাননি। রবিবার সকালে আবার সন্ধানে নদীতে তল্লাশী করা হবে।
বিডি প্রতিদিন/এএম