নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার বেলা ১১টায় পায়রা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়ন বন্দরের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করে।
কর্মসূচি চলায় দুই ঘণ্টা বন্ধ থাকে বন্দরের প্রশাসনিক কার্যক্রম। এর আগে রবিবারও একই সময়ে একই কর্মসূচি পালন করেন কর্মচারীরা।
তারা জানান, গত ১৫ বছরে দ্রব্যমূল্য কয়েকগুণ বেশি হলেও বেতন-ভাতা বাড়েনি। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এমই