আসন্ন সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কুড়িগ্রাম জেলা শহরের কেন্দ্রীয় স্টেডিয়াম মাঠে এই মহড়া পরিচালিত হয়।
সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান মহড়াটি পরিদর্শন করেন।
মহড়া পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত এ খুদা, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/এমই