নাটোরের সিংড়া উপজেলায় মধু, হলুদ ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা কৃষি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
কর্মসূচিতে উপজেলার ৩০ জন মৌ চাষিকে একটি করে মৌবক্স, চারটি করে কুইন কেইস ও একটি করে হাইভ টুলম প্রদান করা হয়। এছাড়া ২০ জন কৃষককে ১০০ কেজি করে হলুদ বীজ, পাঁচ কেজি করে ডিএপি ও এমওপি সার, এবং পাঁচজন কৃষকের মাঝে এক কেজি করে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেনসহ অন্য কর্মকর্তা ও কর্মচারীরা।
বিডি-প্রতিদিন/এমই