জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা রোধে নিরাপত্তা জোরদার করেছে র্যাব। মঙ্গলবার সকালে জয়পুরহাট র্যাব অফিস থেকে র্যাবের একটি টিম প্রধান সড়ক দিয়ে পাচুর মোড় হয়ে আরবি সরকারি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান নেয়। সেখানে প্রধান সড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।
এ সময় জয়পুরহাট র্যাব ক্যাম্পের স্কট কমান্ডার লেফটেন্যান্ট আল- মুমেন এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল অংশ নেয়।
র্যাব কমান্ডার জানান, জনগণ যেন সুন্দর, সুশৃঙ্খল, নিরাপদভাবে তাদের নিজেদের ভোট নিজেদের প্রার্থীকে দিতে পারে সেজন্যই আমাদের এত প্রচেষ্টা। বাংলাদেশ র্যাবের সঙ্গে ইতোমধ্যে গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার-ভিডিপিসহ সব স্তরের কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ তাদের কার্যক্রম পরিচালনা করছেন। সে প্রেক্ষিতে আমরাও আমাদের টহল কার্যক্রম পরিচালনা করছি যেন সার্বিক নির্বাচনটা আমরা সুষ্ঠু ও সুন্দরভাবে এবং সফলতার সহিত পরিচালনা করতে পারি।
তিনি বলেন, জনগণের জন্য কোনো ধরনের দুর্ভোগ সৃষ্টি না হয়, কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা যেন না ঘটে, সে প্রেক্ষাপটেই আমাদের এত প্রচেষ্টা। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের জনবলকে দিয়ে, আমাদের সদস্যদেরকে দিয়ে এবং আমরা যারা কর্মকর্তা আছি তারা নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।
তিনি আর জানান, কোনো ধরনের অবাঞ্ছিত ঘটনা এবারের নির্বাচনে আমরা ইনশাআল্লাহ ঘটতে দিব না। দেশের সার্বিক নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সংগঠিত হতে পারে সে প্রেক্ষাপটে আমাদের যে সকল কেন্দ্র, আসন যে টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সেগুলো আমাদের সবসময় অব্যাহত থাকবে।
এ ছাড়াও কোনো জায়গায় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে বা আশঙ্কা থাকে সে জায়গায় আমরা সবসময় তৎপর আছি। সব ধরনের নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা হতে যাচ্ছে-এই বার্তাটাই তাদের মাঝে দেওয়ার জন্য আজকে আমাদের এই টহল কার্যক্রম।
বিডি-প্রতিদিন/তানিয়া