বরিশালের উজিরপুরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার উজিরপুর মডেল থানায় মামলাটি হয়েছে।
ওসি রকিবুল ইসলাম জানান, মামলায় উপজেলার পশ্চিম সাতলা গ্রামের মাহফুজকে আসামি করা হয়েছে।
ওসি রকিবুল ইসলাম সরদার মামলার বরাতে বলেন, গতকাল সোমবার ভুক্তভোগী শিশু নলকূপ থেকে পানি আনতে যাচ্ছিল। পথিমধ্যে অভিযুক্ত মাহফুজ শিশুকে মুখ চেপে ধরে একঠি পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ইট দিয়ে মারার ভয় দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি কারো কাছে প্রকাশ না করতে হুমকি দিয়ে পালিয়ে গেছে মাহফুজ।
তিনি আরও জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে মামলা করা হয়।
আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি রকিবুল ইসলাম।
বিডি-প্রতিদিন/এমই