গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট শহরের হাড়িখালি স্লুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পরিত্যক্ত একটি ভবনের পাশ থেকে শক্তিশালী ৬টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা দিকে সেনাবাহিনীর ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ যৌথ অভিযানে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিক বালতির ভেতর থেকে শক্তিশালী ৬টি হাতবোমা উদ্ধার করা হয়।
নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা নির্বাচনের দিন এসব শক্তিশালী ৬টি হাতবোমা ব্যবহারের পরিকল্পনায় সেখানে গোপনে মজুত করে রাখে। এসব শক্তিশালী ৬টি হাতবোমা উদ্ধারের পর র্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর তা নিস্ক্রিয় করা হয়।
বিডি প্রতিদিন/এএম