নেত্রকোনায় ২৯তম বসন্তকালীন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার পহেলা ফাল্গুনে শহরের মোক্তারপাড়া পাবলিক লাইব্রেরি চত্বরের বকুলতলায় দিনব্যপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় সাহিত্য সমাজের উদ্যোগে খালেকদাদ সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
এ বছর খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান করা হয় কবি আব্দুল হাই শিকদার এবং গকেষক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুমকে। সকালে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনব্যাপী কবিদের মিলনমেলায় পরিণত হয় বকুলতলা। বিকালে পুরস্কার প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহরের সকল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নাচ গান পেিরবশন ও কবিতা অবৃত্তি করেন।
এসময় “অন্যস্বর” নামের একটি দেয়াল পত্রিকা উন্মোচন করা হয়। নেত্রকোনা সরকারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী রাইশা নওশীন শশী, পূজা সরকার, সৈয়দা আদিবা ফাইরুজ, আশফাহ্ নুসরাত খান, আরিফা আতিক মীম, আহনাফ ফায়েজ ও মুক্তাদির বাশার রিসাতের সম্পাদনায় দেয়াল পত্রিকার ফিতা কেটে উদ্বোধন করেন সংগঠক সাংবাদিক আলপনা বেগম ও ক্ষুদে লেখক বুয়েটের শিক্ষার্থী রুফাইদা ফাতেমা। কবি এনামূল হক পলাশের সভাপতিত্বে ঢাকা, ময়মনসিংহসহ জেলার দুর্গাপুর কেন্দুয়ারসহ বিভিন্ন এলাকা থেকে আগত কবিরা কবিতা পাঠ করেন।
বিডি প্রতিদিন/এএম