ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে পরিবেশ দূষণ রোধে গণজাগরণ শোভাযাত্রা ও ব্যতিক্রমী লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে পৌরশহরের দেবগ্রাম আমতলী এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করা হয়। পরে শহরের রাধানগর চার রাস্তার মোড় থেকে গণজাগরণ শোভাযাত্রা শুরু হয়।
এতে ’৭৩ ব্যাচের ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। যাদের বয়স সত্তোর্ধ। কারও কারও চুল-দাঁড়ি সাদা হয়ে গেছে। শোভাযাত্রাটি শহরের রাধানগর, লাল বাজার, সড়ক বাজার প্রদক্ষিণ করে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে পরিবেশ দূষনের আহবান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে-পলিথিনের ব্যবহার বন্ধ করা। খাল-বিল, নদী ও পুকুর দূষন না করা। নির্মল বায়ু এবং তাপমাত্রা কমানোর জন্য গাছ রোপন করা।
এরআগে শনিবার সকালে ৭৩ ব্যাচের শিক্ষার্থী পৌরশহরের দেবগ্রামে মিলন মেলা অনুষ্ঠিত হয়। একে অপরের সাথে কুশল বিনিময় করে শুরু স্মৃতিচারণ ও আনন্দ আড্ডা। সবশেষে প্রয়াত শিক্ষক ও সহপাঠীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। আনন্দঘন পরিবেশে সারাটি দিন উদযাপন করেন সত্তোর্ধ প্রবীণরা। অনুষ্ঠান শেষে আগামী বছর মিলিত হওয়ার প্রত্যাশা নিয়ে একে অপরের কাছ থেকে বিদায় নেন।
বিডি প্রতিদিন/এএম