বগুড়ায় ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা সভানেত্রী এবং বিশিষ্ট সমাজসেবিকা আয়েশা আশরাফের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে বাদ আছর শহরের জলেশ্বরীতলা আয়েশা আশরাফ ভিলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত এবং তার কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন বক্তারা।
তারা বলেন, মরহুমার আদর্শ ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। পরবর্তীতে বাদ এশা নবাব বাড়ি সড়কের পাশে বগুড়া ইয়ুথ কয়্যার কার্যালয়ে আবারও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কামাল