রংপুরে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে জাওয়াদ আল কাবী মুনীম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নগরীর বিনোদপুর রেলগেট আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত মুনীম দিনাজপুর ফুলবাড়ি উপজেলার পৌর এলাকার তেতুঁলিয়া গ্রামের মোরশিদুর রহমানের ছেলে।
রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই (উপপরিদর্শক) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলনচাঁপা ট্রেনটি বিনোদপুর রেলগেট আমতলী এলাকায় পৌঁছালে ওই ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কী কারণে চলন্ত ট্রেনে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন তা অনুসন্ধান করছে পুলিশ।
বিডি প্রতিদিন/কামাল