ঝালকাঠিতে আন্তঃজেলা পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কলেজ রোড ইনডোর বয়েজ ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস.এম. বায়জীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম, সহকারী পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলার বিভিন্ন থানা ও তদন্ত কেন্দ্রের ইনচার্জরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্সপেক্টর (সশস্ত্র) আনিসুর রহমান।
আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টে সিঙ্গেলসে ১৬ জন খেলোয়াড় এবং ডাবলসে ২৪টি দল অংশগ্রহণ করছে।
বিডি প্রতিদিন/হিমেল